সারা দেশে নির্বাচনী জনসচেতনতা ক্যাম্পেইন করবে সরকার, খরচ প্রায় ২৫ কোটি

Date:

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সরকার ৩০০ উপজেলায় জনসচেতনতা ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে।

অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটি আজ মঙ্গলবার সকালের বৈঠকে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে সরাসরি কাজটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি মাসেই শুরু হতে যাওয়া এই ক্যাম্পেইনের আনুমানিক ব্যয় প্রায় ২৫ কোটি টাকা।

ক্যাম্পেইনের অংশ হিসেবে সরকার ৬৪ জেলা ও ৩০০ উপজেলায় এলইডি অ্যাকটিভেশন ক্যারাভানের মাধ্যমে প্রদর্শনী, টিভিসি, ভিডিও ডকুমেন্টারি ও একই ধরনের বিভিন্ন কনটেন্ট প্রচারের পরিকল্পনা করেছে।

Popular

More like this
Related

রাতে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর সাংবাদিক সোহেলকে ছাড়ল ডিবি

ভোরের কাগজের অনলাইন সম্পাদক মিজানুর রহমান সোহেলকে তুলে নেওয়ার...

ট্রাম্পের এয়ারফোর্স ওয়ানে বৈদ্যুতিক গোলযোগ, ফিরে গেলেন ঘাঁটিতে

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ...

ব্যাটিংয়ে আক্রমণাত্মক মাত্রা যোগ করার চেষ্টায় অমিত

প্রথম শ্রেণীর ক্রিকেটে গত বছর আলো ছড়িয়ে নজরে এসেছিলেন...

জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনের...