সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

Date:

সেনাসমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

আজ মঙ্গলবার ভোর রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান শফিকুল ইসলাম সকালে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, তার বিরুদ্ধে অন্তত চারটি মামলা রয়েছে এবং আমরা তাকে বারিধারা ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করেছি।

২০০৭ সালের ১১ জানুয়ারি যখন সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয়, তখন মাসুদ সাভারের ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন।

তাকে গুরুতর অপরাধ ও দুর্নীতি দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছিল এবং এর কিছুদিন পরই ২০০৮ সালের ২ জুন তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজে নিযুক্ত করা হয়।

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মাসুদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। ২০০৮ সালের ৮ জুন তাকে ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত করে তৎকালীন সরকার।

Popular

More like this
Related

আইসম্যানের তিন স্পর্শ

১৯৯৮ সালের বিশ্বকাপটি ছিল এক বিশেষ আসর। শতাব্দীর শেষ...

দীর্ঘ ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে বিশেষ নির্দেশনা

পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ...

জাতীয় সংসদের অধিবেশন বসছে আজ

প্রায় দুই সপ্তাহ বিরতির পর বর্তমান সংসদের প্রথম অধিবেশন...

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ মিছিল ও...