সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগের অনুসন্ধান

Date:

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদকের মহাপরিচালক মো. আখতার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তদন্ত শুরু করার সময় দুদক কখনো কোনো ব্যক্তির পরিচয় বিবেচনা করে না।’

অভিযোগের বস্তুনিষ্ঠতাই মূল বিষয় বলে জানান তিনি।

দুদক জানায়, রাষ্ট্রপতি থাকাকালে আবদুল হামিদ ব্যক্তিগত সুযোগ-সুবিধার জন্য ক্ষমতার অপব্যবহার করেন। তার বিরুদ্ধে ঢাকার নিকুঞ্জ-১ আবাসিক এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের নামে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকার ক্ষতিসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, নিকুঞ্জ এলাকার লেক ড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে হামিদের একটি তিনতলা বাড়ি আছে। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পর ২০২৩ সালের এপ্রিলে পরিবারসহ ওই বাড়িতে থাকা শুরু করেন আবদুল হামিদ।

বাড়ির উভয় পাশে ওয়াক-ইন ব্যারিকেড, ডেক, ঝুলন্ত সেতু এবং বাড়ি সংলগ্ন খালের ধারে ল্যাম্পপোস্ট নির্মাণে রাষ্ট্রের বড় অংকের অর্থ ব্যয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত ১৬ নভেম্বর আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

Popular

More like this
Related

যুগ্ম সচিবকে নিজের গাড়িতে জিম্মি করেন চালক, ৬ লাখ টাকা দাবি

পরিকল্পনা কমিশনের এক যুগ্ম সচিবকে তার নিজের সরকারি গাড়ির...

স্কটল্যান্ডের বিশ্বকাপ দলে আফগান বংশোদ্ভূত জাইনুল্লাহ

নানা নাটকীয়তায় বাংলাদেশ বাদ পড়ার পর জায়গা পাওয়া স্কটল্যান্ড...

ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজিংকে কেন্দ্র করে যুবক গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়া এলাকায় ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে এক...

ক্রিকেটের ভরা মৌসুমে বাংলাদেশের ক্রিকেটের স্থবিরতা কি চলতেই থাকবে?

​বাংলাদেশ ক্রিকেট যেন এক দিকভ্রান্ত পথিক, চলার পথ লক্ষ্যহীন,...