সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল

Date:

চারটি পৃথক মামলায় কারাবন্দি সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চারটি পৃথক আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

খায়রুল হকের আইনজীবী অ্যাডভোকেট মোনাইম নবী আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে জানান, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় গত সোমবার সর্বোচ্চ আদালতে এই আবেদনগুলো জমা দিয়েছে এবং হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ চেয়েছে।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের চেম্বার জজ এই সপ্তাহে যেকোনো দিন আবেদনগুলোর ওপর শুনানি করতে পারেন।

গত ৮ মার্চ হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা চারটি মামলায় এ বি এম খায়রুল হককে জামিন দেন হাইকোর্ট।

খায়রুল হকের করা চারটি পৃথক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সাগির হোসেনের বেঞ্চ এই রায় দেন।

এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের ১৩তম সংশোধনী বাতিল করে রায় দেন। এর পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করে তৎকালীন আওয়ামী লীগ সরকার।

জুলাই গণঅভ্যুত্থান এবং আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

যাত্রাবাড়ী থানায় জুলাই আন্দোলন চলাকালে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ নিহতের ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় জালিয়াতির অভিযোগে গত বছরের ২৭ আগস্ট শাহবাগ থানায় মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন।

একই বছরের ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর থানায় প্রায় একই ধরনের অভিযোগে তার বিরুদ্ধে আরও দুটি মামলা করেন নুরুল ইসলাম মোল্লা এবং আব্দুল বারী ভূঁইয়া।

Popular

More like this
Related

বিশ্বকাপের হ্যাটট্রিকনামা: প্যাটেনাড থেকে বাতিস্তুতা-রোনালদো হয়ে এমবাপে

বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ ছুঁইছুঁই ইতিহাসে হ্যাটট্রিক সব সময়ই এক...

তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: ঢাবির ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে...

ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতা, শুধু আর্থিক সহায়তা নয়: মির্জা ফখরুল

ফ্যামিলি কার্ড কেবল আর্থিক সহায়তা নয়, বরং এটি দেশের...

ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে কমেছে তেলের দাম

গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ দাম ওঠার পর আজ...