সাবিনার ঝলকে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

Date:

ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে সোমবার সাফ উইমেন’স ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দাপুটে এই জয়ে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের ১৪ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুন গোল করে দলকে এগিয়ে নেন। এই নিয়ে টুর্নামেন্টে তার গোল সংখ্যা দাঁড়াল চারে। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার।

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে। লিপি আক্তারের দারুণ এক গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। অন্যদিকে, গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলি পুরো ম্যাচে অতন্দ্র প্রহরীর মতো পোস্ট সামলে বাংলাদেশের ‘ক্লিন শিট’ নিশ্চিত করেন। সাত দলের এই টুর্নামেন্টে ৩ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে শীর্ষে এখন বাংলাদেশ।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে পড়েও রোমাঞ্চকর লড়াইয়ে ৩-৩ ড্র নিয়ে মাঠ ছাড়েন সাবিনারা।

Popular

More like this
Related

রাজশাহীর বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

ফাইনাল শুরুর আগে ভাগ্যকে পাশে পেলেন শেখ মেহেদী হাসান।...

তেজগাঁও কলেজে ২ গ্রুপের সংঘর্ষে আহত শিক্ষার্থী মারা গেছেন

রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই গ্রুপের সংঘর্ষে আহত শিক্ষার্থী...

হেলিকপ্টারে চড়ে মাঠে এলো বিপিএলের ট্রফি

সাধারণত টুর্নামেন্ট শুরুর আগে ট্রফি উন্মোচন করা হলেও এবারের...

সরকারে যারাই আসুক ২টি সংস্কার ‘অপরিবর্তনীয়’ দেখতে চান আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর যারাই সরকারে আসুক না কেন,...