সাতক্ষীরায় ৩২৪ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

Date:

সাতক্ষীরার কালীগঞ্জে ৩২৪ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিতে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাগবাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক মো. ফারুক হোসেন (৪০) ওই উপজেলার দাদপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৬ সাতক্ষীরার ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সাতক্ষীরা ক্যাম্পের একটি দল বিশেষ অভিযান চালিয়ে মাদক চোরাকারবারি ফারুক হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৩২৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

Popular

More like this
Related

ইসির কাছে নিরাপত্তা ঝুঁকি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনসিপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে নিরাপত্তা ঝুঁকি...

মহেশখালীতে ২ স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

কক্সবাজার–মহেশখালী নৌপথে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত...

নদী খননের টাকা মুখ দিয়ে ঢুকে পেটে চলে গেছে: জামায়াত আমির

খননের অভাবে কুষ্টিয়ার প্রধান নদী পদ্মা ও গড়াই মরুভূমিতে...

চানখাঁরপুল মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের...