সাতক্ষীরায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

Date:

সাতক্ষীরার তালা উপজেলায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। 

গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার রাইসমিল মোড়ে অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ওসি বলেন, ‘আগুনে কয়েকটি চেয়ার পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি খালি পেট্রোলের বোতল উদ্ধার করেছে পুলিশ।’ 

নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রাতের আঁধারে দুর্বৃত্তরা আমাদের কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে কার্যালয়ে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।’

লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি কবির।

Popular

More like this
Related

রেশম কারখানায় ঈদের ব্যস্ততা, মৌসুমি কেনাকাটায় গতি

বাংলাদেশের সংস্কৃতিতে রাজশাহী ও রেশম—এই দুই শব্দ যেন একে...

ইরান যুদ্ধে এখন পর্যন্ত যা কিছু হারাল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত যত দীর্ঘায়িত...

ঈদযাত্রায় গণপরিবহনে তেল নিয়ে সংকট হবে না, ভাড়া বাড়বে না: রবিউল আলম

আসন্ন ঈদযাত্রায় গণপরিবহনে তেল নিয়ে সংকট হবে না এবং...

‘প্রিন্স’ সিনেমার টিজারে গ্যাংস্টার লুকে শাকিব খান

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান অভিনীত ঈদুল ফিতরের...