সাংবাদিক আনিস আলমগীর এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো

Date:

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের একটি মামলায় কারাবন্দি সাংবাদিক আনিস আলমগীরকে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি এ তথ্য নিশ্চিত করেছেন।

তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

গত ১৫ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান দুর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) ধারায় ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেছিলেন।

দুদক বলেছে, আনিস আলমগীরের মোট সম্পদের পরিমাণ চার কোটি ২৫ লাখ টাকা, অথচ সর্বশেষ আয়কর রিটার্নে তিনি মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন মাত্র ৫৭ লাখ ৯৯ হাজার টাকা। ফলে তিনি জ্ঞাত আয়ের উৎসের বাইরে প্রায় তিন কোটি ৬৮ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন এবং সম্পদ বিবরণীতে তা গোপন করেছেন।

গত ১৪ ডিসেম্বর ঢাকার ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

পরদিন জুলাই রেভুল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলায় আনিস ছাড়াও অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মারিয়া কিসপোত্তা ও ইমতু রতীশকে আসামি করা হয়।

ওই দিনই আনিস আলমগীরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয়। তিনি জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

Popular

More like this
Related

খসড়া জাতীয় গণমাধ্যম ও সম্প্রচার কমিশন অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের বিদায়ী পরিহাস: টিআইবি

জাতীয় গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশন অধ্যাদেশের দুটি খসড়াকে...

অন্য এলাকার কেউ যেন ভোট না দিতে পারে, সতর্ক থাকবেন: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের দিন সবাইকে সতর্ক...

অন্যের জামিননামা দেখিয়ে হত্যা মামলার আসামির পলায়ন: ৬ কারারক্ষী ও ডেপুটি জেলার বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে এক আসামির জামিননামা ব্যবহার করে...

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার ও গণসংযোগে গাড়িবহর, ২ প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার ও গণসংযোগে গাড়িবহর ব্যবহার করায় দুই...