সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ২২ কর্মকর্তা 

Date:

সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ২২ কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে তাদের মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে। 

রোববার (৩০ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দেওয়া পরামর্শের ভিত্তিতে এসব পদোন্নতি ও নিয়োগ দেওয়া হয়েছে। কর্মকর্তাদের জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী নবম গ্রেডভুক্ত (২২ হাজার-৫৩ হাজার ৬০ টাকা) সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে উন্নীত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

সিনিয়র সহকারী সচিব শিফা নুশরাতের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Popular

More like this
Related

এসসিজিতে খাওয়াজার আবেগঘন বিদায়

গৌরবময় টেস্ট ক্যারিয়ারের শেষ অধ্যায়টা আবেগে ভাসিয়েই কাটালেন উসমান...

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের বিশেষজ্ঞ টিম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করার জন্য আজ...

বিশ্বকাপে অফসাইড সিদ্ধান্তে এআইচালিত ‘থ্রিডি অ্যাভাটার’ ব্যবহার করবে ফিফা

আগামী ২০২৬ বিশ্বকাপে অফসাইড সিদ্ধান্ত আরও নিখুঁত করতে কৃত্রিম...

‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেবেন তারেক রহমান

বিএনপির স্থগিত হওয়া 'দেশ গড়ার পরিকল্পনা' কর্মসূচি শুরু হচ্ছে...