সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল

Date:

সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) মো. আবুল হাসানের নিয়োগ বাতিল করা হয়েছে।

আজ সোমবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল হাসানকে ২০২৪ সালের ২৮ আগস্ট এএজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল দ্য ডেইলি স্টারকে বলেন, সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের বিরুদ্ধে একটি পক্ষের কাছ থেকে তার ক্ষমতা ব্যবহার করে একটি মামলার স্থগিতাদেশ তুলে দেওয়ার আশ্বাস দিয়ে ৩ কোটি ২০ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে আবুল হাসানের সঙ্গে আমি আলাদাভাবে কথা বলেছি। তার ব্যাখ্যা আমার কাছে সন্তোষজনক মনে হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে আবুল হাসানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

 

 

 

Popular

More like this
Related

দেড় কোটি ডলার ক্ষতিপূরণের দাবিতে স্যামসাংয়ের বিরুদ্ধে দুয়া লিপার মামলা

দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের...

১২ মে থেকে ঈদ পর্যন্ত দোকানপাট খোলা রাত ১০টা পর্যন্ত: দোকান মালিক সমিতি

আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দোকানপাট ও...

কাবরেরার আবেগঘন বিদায়ী বার্তা

চার বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালনের পর অবশেষে...

ঈদুল আজহায় শীর্ষে থাকবে কোন সিনেমা, চলছে বিশ্লেষণ

গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলো এখনো প্রেক্ষাগৃহে চলছে।...