সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়

Date:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সভায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় আসন্ন নির্বাচনকে সকলের জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে প্রধান উপদেষ্টা দিকনির্দেশনা দেন।

আইএসপিআর আরও জানায়, সভার শুরুতে প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন এবং দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দেশের আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এর আগে প্রধান উপদেষ্টা সেনাসদরে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান।

মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Popular

More like this
Related

‘আমাদের ক্ষমা চাইতে হবে না, চাঁদাবাজির জন্য আপনারা ক্ষমা চান’

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন বলেছেন,...

প্রজাতন্ত্রের কর্মচারী কারা, কী বলছে আইন?

প্রশাসনিক আদেশ, আদালতের রায় কিংবা রাজনৈতিক আলোচনা—সবখানেই 'প্রজাতন্ত্রের কর্মচারী'...

১৬ বছরে কি তাদের রাজপথে দেখেছেন, প্রশ্ন তারেক রহমানের

একটি দলের ভোট চুরির ষড়যন্ত্র এখনো শেষ হয়নি উল্লেখ...

রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান

রাজশাহীতে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান। মাদরাসা মাঠে...