সব ধরনের বর্ণবাদ নির্মূলে বিশ্ব ঐক্যের ডাক পররাষ্ট্রমন্ত্রীর

Date:

বিশ্বব্যাপী অভিবাসী শ্রমিকদের শোষণ-বঞ্চনাসহ সব ধরনের বর্ণবাদ নির্মূল, সাম্য প্রতিষ্ঠা ও মানব মর্যাদা সমুন্নত রাখতে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। 

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক বর্ণবাদ নির্মূল দিবস’ উপলক্ষে আয়োজিত এক স্মারক সভায় এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক বিবৃতিতে বলা হয়, সভায় খলিলুর রহমান যেকোনো ধরনের বর্ণবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। 

তিনি উল্লেখ করেন, বর্ণবাদ ও জাতিগত বৈষম্যবিরোধী সব প্রাসঙ্গিক আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করেছে এবং এসব প্রতিশ্রুতি রক্ষায় দেশটি অঙ্গীকারবদ্ধ।

মিয়ানমারের রাখাইন রাজ্য ও গাজায় চলমান বর্ণবাদমূলক নিপীড়নের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্ণবাদবিরোধী ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো অনেক পিছিয়ে রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান এই সংকটগুলো নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন।

Popular

More like this
Related

নেত্রকোণায় মজুত করা ৩৫০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা

নেত্রকোণার সদর উপজেলার হাটখলা বাজারে অবৈধভাবে মজুত করা সাড়ে...

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের দেশের...

সৌদি আরবের পাইপলাইনে দিনে ৭০ লাখ ব্যারেল তেল পরিবহন

হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইন বর্তমানে পূর্ণ...

মধ্যপ্রাচ্যে ইউক্রেনের প্রতিরক্ষা চুক্তি, ইরানকে উন্নত ড্রোন দিচ্ছে রাশিয়া

মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও কাতারের সঙ্গে ইতোমধ্যে ১০ বছর...