সবার আগে প্লে-অফে রিশাদের হোবার্ট হ্যারিকেনস

Date:

সিডনিতে আজ বৃষ্টির কারণে সিডনি সিক্সার্সের সঙ্গে হোবার্ট হ্যারিকেনসের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। এতে চলতি বিগ ব্যাশ লিগের (বিবিএল) প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রিশাদ হোসেনের হোবার্ট।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা সিডনির দুই হেভিওয়েট ওপেনার স্টিভ স্মিথ ও বাবর আজম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩২ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। অবিরাম বর্ষণে এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি।

৯ ম্যাচে ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টের সফলতম স্পিনার হিসেবে নিজেকে প্রমাণ করা বাংলাদেশের রিশাদ হোসেন এদিন বোলিং করার সুযোগ পাননি।

ম্যাচটি ফলহীনভাবে শেষ হওয়ায় দুই দলই এক পয়েন্ট করে ভাগ করে নিয়েছে। এর ফলে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই বর্তমান চ্যাম্পিয়নদের নকআউট পর্ব নিশ্চিত হলো।

বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা হোবার্ট আগামী বুধবার তাদের শেষ গ্রুপ ম্যাচে ব্রিসবেন হিটের মুখোমুখি হবে।

Popular

More like this
Related

দুই ধাপে ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মোট...

পিএনজিকে সহজেই হারাল বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে আত্মবিশ্বাসী পারফরম্যান্স অব্যাহত রাখল বাংলাদেশ...

বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে ব্যাপক আকারে...

ভারতে খেলতে আইসিসির অযৌক্তিক চাপ মানবে না বাংলাদেশ: আসিফ নজরুল

ভারতে খেলতে বাধ্য করতে আইসিসি যদি কোনো অযৌক্তিক চাপ...