সপ্তম দিনের আপিল শুনানিতে ১৮ প্রার্থীর আবেদন মঞ্জুর

Date:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনে ১৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল শুক্রবার বিকেল ৩টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশনে এই আপিল শুনানি হয়।

এদিন নির্ধারিত সময়ে মোট ৪৩টি আবেদনের শুনানি হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা ১৮টি আপিল আবেদন মঞ্জুর করে কমিশন। একই বিষয়ে (বাতিলের বিরুদ্ধে) ১৭টি আপিল আবেদন নামঞ্জুর করা হয়।

এ ছাড়া মনোনয়নপত্র বৈধ হওয়ার বিরুদ্ধে (গ্রহণ) করা চারটি আপিলও নামঞ্জুর করে কমিশন। আর শুনানিতে জটিলতা থাকায় চারটি আপিল আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ ১৭ জানুয়ারি (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্রমিক নম্বর ৫১১ থেকে ৬১০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। 
এরপর ১৮ জানুয়ারি (রোববার) শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর ও অবশিষ্ট অপেক্ষমাণ আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে।

এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা ৩০০ নির্বাচনী এলাকায় মোট দুই হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টিকে বৈধ এবং ৭২৩টিকে বাতিল ঘোষণা করেছিলেন।

Popular

More like this
Related

হাজতে ২ আ. লীগ নেতাকে ভূরিভোজ, ৫ পুলিশ সদস্য বদলি

নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ভেতরে কার্যক্রম নিষিদ্ধ...

শাহজালাল (র.)–এর মাজার জিয়ারতে তারেক রহমান, কাল থেকে শুরু নির্বাচনী প্রচারণা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুই দশকেরও বেশি সময় পর...

নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসছে কমনওয়েলথের পর্যবেক্ষক দল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বাংলাদেশে...

জামায়াত আমিরসহ ৭ নেতার নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ইসির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ সাত শীর্ষ নেতা...