সতীর্থদের প্রতি কৃতজ্ঞ মেসি: ‘তাদের জন্যই এখনও বিশ্বকাপে খেলতে পারছি’

Date:

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি আবারও দেখালেন কেন তিনি শুধু মাঠের নায়ক নন, ড্রেসিংরুমেও সবার প্রিয় একজন নেতা। বিশ্বকাপের ব্যস্ততার মাঝেও সতীর্থদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেসি। বর্তমান আর্জেন্টিনা দলের সঙ্গে খেলতে পারাটা তার জন্য বিশেষ আনন্দের, আর তাদের সমর্থন ও ভালোবাসাই তাকে এখনও সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে যেতে অনুপ্রাণিত করছে বলেই জানান তিনি।

সতীর্থদের সম্পর্কে কথা বলতে গিয়ে মেসি বলেন, ‘সত্যি বলতে, আমি আমার সতীর্থদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ এবং তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরে আমি খুবই আনন্দিত। তারা আমার বন্ধু। এটি খুব সুন্দর এবং খুব ঐক্যবদ্ধ একটি দল। তাদের কাছ থেকে এত ভালোবাসা ও স্নেহপূর্ণ কথা শুনতে আমার খুব ভালো লাগে।’

তবে মেসি বিনয় প্রকাশ করলেও আসল সত্যিটি হচ্ছে তিনি এখনও দলটির প্রাণভোমরা। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন। চার ম্যাচে সাতটি গোল দিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার একজন। এক ম্যাচ বেশি খেলে তার সমান করে গোল দিয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও নরওয়ের আর্লিং হালান্ড।

তবে বিশ্বকাপে নিজের পথচলায় দলের অবদান কতটা গুরুত্বপূর্ণ, সেটিও তুলে ধরেছেন মেসি, ‘এই দল এবং এই সতীর্থদের কারণেই আমি আজ আরেকটি বিশ্বকাপে থাকতে পেরেছি এবং এখনও প্রতিদ্বন্দ্বিতা করে যেতে পারছি।’

৩৯ বছর বয়সেও মাঠে নিজের সেরাটা দিয়ে যাওয়া মেসি মনে করেন, তার সতীর্থরা তাকে সহায়তা করার জন্য বাড়তি দায়িত্ব কাঁধে তুলে নেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি তারা বাড়তি চেষ্টা করে যাতে আমি প্রতিযোগিতা চালিয়ে যেতে পারি। আর তারা এটা হৃদয় থেকে করে, কারণ তারা সত্যিই সেটাই অনুভব করে।’

আটলান্টা স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার রাতে মিশরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচ জিততে পারলে কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে কলম্বিয়া ও সুইজারল্যান্ডের মধ্যকার জয়ী দলের সঙ্গে। 

Popular

More like this
Related

নতুন চ্যালেঞ্জ নিয়ে আফরান নিশো

‘সুড়ঙ্গ’-সিনেমার সাফল্যের পর এবার আসছে এর সিক্যুয়েল ‘সুড়ঙ্গ-২’। নতুন...

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির...

মজুদ রেখেই বিক্রি বন্ধ, ফিলিং স্টেশনকে আবারও জরিমানা

পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও জ্বালানি বিক্রি বন্ধ রাখায় চাঁপাইনবাবগঞ্জের...

এআই দিয়ে ভাইরাস বানালেন বিজ্ঞানীরা, নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রথমবারের মতো নতুন ভাইরাস...