সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২ কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ

Date:

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং নিহতদের পরিবারের মাঝে ২ কোটি ৮০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।

কুষ্টিয়া ও মেহেরপুর জেলার মোট ৭০ জন ক্ষতিগ্রস্ত বা তাদের স্বজনদের হাতে এই চেক তুলে দেওয়া হয়। গত ছয় মাসে আবেদনকারী ক্ষতিগ্রস্তদের মধ্যে এই অর্থ বিতরণ করা হয়।

কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আজ দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

আহতদের প্রত্যেককে ১ থেকে ৩ লাখ টাকা এবং নিহতদের স্বজনদের ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। কুষ্টিয়া জেলায় ৪৮টি চেকের বিপরীতে মোট ১ কোটি ৯৮ লাখ টাকা দেওয়া হয়। এর মধ্যে আহত ১৩ জনের জন্য ২৩ লাখ এবং নিহত ৩৫ জনের পরিবারের পান ১ কোটি ৭৫ লাখ টাকা।

অন্যদিকে মেহেরপুর জেলায় ২২টি চেকের মাধ্যমে ৮২ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে আহত ৮ জনের জন্য ১২ লাখ এবং নিহত ১৪ জনের পরিবারের জন্য ৭০ লাখ টাকা দেওয়া হয়।

কুষ্টিয়া বিআরটিএ-এর সহকারী পরিচালক মাহবুব রব্বানী দ্য ডেইলি স্টারকে জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজন ৫ লাখ টাকা এবং আহতদের মধ্যে যারা সম্পূর্ণ আগের অবস্থায় ফিরতে পারেন তারা ১ লাখ এবং যারা আগের অবস্থায় ফিরতে পারেন না তারা অবস্থা বিবেচনায় ২ থেকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ পান।

অনুষ্ঠানে বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, ‘ধনী-গরিব সবাই এই ক্ষতিপূরণ পেতে পারেন। কিন্তু অনেকেই না জানার কারণে এই সহায়তা থেকে বঞ্চিত হন। মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, কিন্তু একটি পরিবার সাবলম্বী হওয়ার পথ পায়।’

Popular

More like this
Related

সাভারে পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় ‘পাগল’ আটক

সাভার পৌর এলাকায় পরিত্যক্ত একটি কমিউনিটি সেন্টার থেকে আগুনে পোড়া দুই...

কুমিল্লা-১০ আসনে বিএনপির গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল

দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো....

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে...

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী...