সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ: স্বরাষ্ট্রমন্ত্রী

Date:

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বসবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন।

আজ রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে আগামী ১২ মার্চ।’

‘সংসদের অধিবেশন আহ্বান নিয়ে (প্রধানমন্ত্রীর সঙ্গে) আলোচনা করেছি। এটা নির্ধারণ হয়েছে যে রাষ্ট্রপতি অধিবেশন আহবানের প্রজ্ঞাপন দেবেন অধিবেশনের ১৫ দিন আগে,’ বলেন তিনি।

সালাউদ্দিন আহমদ আরও বলেন, ‘জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে পরামর্শের জন্য। রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন।’

‘অধিবেশনে কী কর্মসূচি থাকবে সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং অন্তর্বর্তী সরকারের আমলে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। রাষ্ট্রপতির ভাষণ হবে,’ বলেন তিনি।

Popular

More like this
Related

মেয়াদ শেষ হয়নি, তবে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য নির্বাচন চাই: চসিক মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন বলেছেন, আদালতের...

চীন-বাংলাদেশ সম্পর্ক কেউ নষ্টের চেষ্টা করলেও, তা সফল হবে না: চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গে সহযোগিতা কোনো...

গ্রিনল্যান্ডে ভাসমান হাসপাতাল পাঠাচ্ছেন ট্রাম্প, ‘প্রয়োজন নেই’ ডেনমার্কের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, গ্রিনল্যান্ডে একটি ভাসমান...

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও...