সংরক্ষিত নারী আসনের ভোট নিয়ে ইসির সভা ৬ এপ্রিল

Date:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তারিখ ও তফসিল নির্ধারণে আগামী ৬ এপ্রিল সোমবার সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিনই নির্বাচনের বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে।

ইসি জানিয়েছে, সংরক্ষিত আসনের হিসেব-নিকেষ নিয়ে রাজনৈতিক দলগুলো ইতোমধ্যেই কমিশনকে প্রয়োজনীয় তথ্য ও চিঠি প্রদান করেছে।

জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমানেল মাছউদ দ্য ডেইলি স্টারকে বলেন, আগামী ৬ এপ্রিল আমরা কমিশন সভা ডেকেছি। ওই সভায় সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

তিনি আরও জানান, পার্লামেন্ট থেকে দলগুলোর হিসাব চলে এসেছে। এখন আমরা শিডিউল দিলেই দলগুলো তাদের প্রার্থীদের মনোনয়ন দিয়ে দেবে। সে অনুযায়ী রিটার্নিং অফিসাররা বাকি কাজ করবেন।

 

 

Popular

More like this
Related

‘বনলতা এক্সপ্রেস নিয়ে এত উচ্ছ্বাস-আনন্দ খুব ভালো লাগছে’

বাংলাদেশের কিংবদন্তী লেখক হুমায়ুন আহমেদের উপন্যাসের গল্প নিয়ে নির্মিত...

ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩০

ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপের আকাশে রাশিয়ার সামরিক বাহিনীর একটি এএন-২৬...

জুন পর্যন্ত ইতালির দায়িত্বেই থাকছেন বুফন-গাত্তুসো

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ হয়েছে ইতালি।...

হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আগামী রোববার...