সংঘর্ষের পর আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

Date:

রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। এ সময় লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। পরে তারা আবারও শাহবাগ মোড়ে জড়ো হন।

আজ শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, আন্দোলনকারীরা আমাদের কাছে ৫ মিনিট সময় চেয়েছেন। তারা একটি সংবাদ সম্মেলন করে শাহবাগ ছেড়ে চলে যাবেন। এ জন্য আমরা শাহবাগ ছেড়ে দিচ্ছি।

এর আগে সন্ধ্যায় শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সে সময় পুলিশের একটি দল হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে যাওয়ার সময় বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে তাদের ধাওয়া করে। পরে ইন্টারকন্টিনেন্টালের দিক থেকে পুলিশের আরেক দল লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। বিক্ষোভকারীরাও ইটপাটকেল ছোড়ে। একপর্যায়ে তারা ছত্রভঙ্গ হয়ে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, মৎস্য ভবন, কাঁটাবন ও ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে অবস্থান নেন। রাত পৌনে ৯টার দিকে পুলিশ শাহবাগ থেকে সরে গেলে আবারও অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

 

আন্দোলনকারী ফারজানা স্মৃতি বলেন, ‘আমরা হাদির জন্য ন্যায়বিচার দাবি করছিলাম। সেই প্রতিবাদকে লক্ষ্য করে হামলা চালানো সরকারের জন্য লজ্জার বিষয়।’

আরেক আন্দোলনকারী বরহান সিয়াম বলেন, ‘পুলিশ হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। কোনো কারণ ছাড়াই লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে।’

আজ দুপুরে জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেওয়া ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে পুলিশ। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন আহত হন।

এর প্রতিবাদে বিকেলে শাহবাগ অবরোধ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।  

 

Popular

More like this
Related

ছায়া মন্ত্রিসভা কী, কেন গঠিত হয়, কারা গঠন করে

‘ছায়া মন্ত্রিসভা’ বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সংযোজন। যদিও এই...

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, আহত ১

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের...

আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া...

রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, তদন্তে পুলিশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে দাহ্য পদার্থ...