শ্রীলঙ্কার নতুন প্রধান কোচ গ্যারি কার্স্টেন

Date:

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ক্রিকেটার গ্যারি কার্স্টেন। ২০২৬ সালের ১৫ এপ্রিল থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে বলে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে লঙ্কান বোর্ড জানায়, কার্স্টেনের সঙ্গে আপাতত দুই বছরের চুক্তি করা হয়েছে। ২০২৮ সালের ১৪ এপ্রিল পর্যন্ত এই প্রোটিয়া কোচের ওপর দায়িত্ব ন্যস্ত থাকবে।

জাতীয় হাই পারফরম্যান্স সেন্টারের কাঠামো পুনর্গঠন ও শক্তিশালী করার লক্ষ্যেই অভিজ্ঞ এই কোচকে ফিরিয়ে এনেছে শ্রীলঙ্কা।

কোচ হিসেবে গ্যারি কার্স্টেনের প্রোফাইল অত্যন্ত সমৃদ্ধ। তার অধীনেই ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ভারত। এর পর তাঁর হাত ধরেই ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সব ফরম্যাটে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল হওয়ার গৌরব অর্জন করে।

সবশেষ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া দলের ‘পরামর্শক’ হিসেবে কাজ করেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১৯৯৩ থেকে ২০০৪ পর্যন্ত বর্ণাঢ্য এক ক্যারিয়ার ছিল কার্স্টেনের। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার সংগ্রহ ১৪,০৮৭ রান। এর মধ্যে রয়েছে ২১টি টেস্ট সেঞ্চুরি ও ১৩টি ওয়ানডে সেঞ্চুরি।

কার্স্টেনের সামনে এখন প্রধান লক্ষ্য ২০২৭ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিতব্য ওই মেগা ইভেন্টের জন্য লঙ্কান বাহিনীকে প্রস্তুত করাই হবে তার মূল পরীক্ষা।

 

Popular

More like this
Related

হাদি হত্যার আসামিদের ফেরাতে কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) কর্তৃক ইনকিলাব...

কাল ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে...

ইসরায়েলের সঙ্গে ‘সম্পূর্ণ যুদ্ধবিরতি’ চায় লেবানন

ইসরায়েলের সঙ্গে ‘সম্পূর্ণ যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ...

সন্ত্রাসবিরোধী মামলায় জামিন হয়নি ইমিসহ ৩ জনের

৭ মার্চের ভাষণ লাউডস্পিকারে বাজানোর ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের...