শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ফিরলেন টেস্ট অধিনায়ক ধনঞ্জয়া

Date:

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য টেস্ট অধিনায়ক ধনাঞ্জয় ডি সিলভাকে দলে ফিরিয়েছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতেই অভিজ্ঞ এই অলরাউন্ডারকে স্কোয়াডে রাখা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এই সিরিজের জন্য ১৮ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট।

ধনাঞ্জয় ডি সিলভা সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালের জুনে নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর লম্বা সময় সংক্ষিপ্ত ফরম্যাটে দলের বাইরে থাকলেও বিশ্বকাপের ঠিক আগে তার অভিজ্ঞতার ওপর ভরসা রাখলেন নির্বাচকরা।

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজটিকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। যথারীতি দলকে নেতৃত্ব দেবেন দাসুন শানাকা।

সূচি অনুযায়ী, ডাম্বুলায় সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার। শুক্রবার দ্বিতীয় ম্যাচের পর রবিবার শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। সিরিজের সবগুলো ম্যাচই হবে একই ভেন্যুতে।

শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশানকা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, ধনাঞ্জয় ডি সিলভা, চরিত আসালাঙ্কা, জনিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেলালাগে, মহেশ থিকশানা, দুশান হেমান্থা, ট্রাভিন ম্যাথিউ, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা ও এশান মালিঙ্গা।

Popular

More like this
Related

এনডিটিভির প্রতিবেদন: বাংলাদেশের অনড় অবস্থানে কঠিন চ্যালেঞ্জের মুখে জয় শাহ

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারত সফর না করার ব্যাপারে...

চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন...

লিওঁতে খেলে বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করতে চান এন্দ্রিক  

২০২৬ বিশ্বকাপের আগে নিজের থমকে যাওয়া ক্যারিয়ার নতুন করে...

কোনো ভারী অস্ত্র বাইরে নেই, উদ্ধার হচ্ছে, হতে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে সরকারের কোনো...