শ্রীলঙ্কাকে হারিয়েও পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড

Date:

৮ উইকেটে ২১২ রানের বড় পুঁজি পাওয়া পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে শ্রীলঙ্কাকে ১৪৭ বা এর চেয়ে কম রানে আটকে ফেলতে হতো। তা পারল না সালমান আগার দল, আগেই ছিটকে যাওয়া লঙ্কানরা তুলল ৬ উইকেটে ২০৭ রান। ফলে জিতেও এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান। আর সুপার এইটের দুই নম্বর গ্রুপে ইতোমধ্যে চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ডের সঙ্গী হয়ে সেমিতে উঠল নিউজিল্যান্ড।

শনিবার পাল্লেকেলেতে রান উৎসবের লড়াইয়ে ৫ রানে জিতেছে পাকিস্তান। এতে নিউজিল্যান্ডের পাশাপাশি তাদের পয়েন্টও দাঁড়াল ৩। কিন্তু নেট রান রেটে তারা (-০.১২৩) অনেক পিছিয়ে থাকায় কিউইরা (+১.৩৯০) এই গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ চারের টিকিট পেয়েছে।

সুপার এইট পর্বে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করেছে ইংল্যান্ড। তবে বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা পয়েন্টের খাতাই খুলতে পারেনি।

বিস্তারিত আসছে…

Popular

More like this
Related

ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত ২০১, আহত ৭৪৭

ইরানে ইসরায়েলের হামলায় অন্তত ২০১ জন নিহত ও ৭৪৭...

ইরানে ইতিহাসের ‘বৃহত্তম বিমান হামলা’র দাবি ইসরায়েলের

ইরানের ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলায় নিজেদের...

খামেনির পতন হলেও যেভাবে চলতে পারে ইরানের শাসনব্যবস্থা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা যে যুদ্ধে রুপ...

ইরানে হামলা মনিটর করছেন ট্রাম্প, কথা বলছেন নেতানিয়াহুর সঙ্গে: হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় নিজ বাসভবন মার-এ-লাগো থেকে...