শ্রীপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

Date:

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

শুক্রবার দুপুরে উপজেলার কেওয়া চন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত শারমিন আক্তার রুমা (৩৮) স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার বাসিন্দা।

অভিযুক্ত স্বামী রতন মিয়াও একই এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক। 

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে রতন ছুরি দিয়ে শারমিনকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি নাছির জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Popular

More like this
Related

সবাইকে সাহসী করে তুলেছিল যে ভাষণ

এই জাতির মুক্তি-সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর...

যুদ্ধ শেষ করতে কিছু দেশ মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে: ইরান প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রথমবারের মতো বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও...

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আহত ৩

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের...

মুন্সীগঞ্জে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া...