শোকজ নোটিশের জবাব দিলেন নাহিদ-পাটওয়ারী

Date:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারী অবশেষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জারি করা শোকজের জবাব দিয়েছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয়ের কর্মকর্তারা জানান, সোমবার বিকেল ২টার দিকে তাদের পক্ষ থেকে লিখিত জবাব জমা দেওয়া হয়। প্রথমে নাহিদ ইসলামের জবাব জমা দেওয়া হয়, পরে নাসীরউদ্দীন পাটওয়ারীর।

তারা জানান, নাহিদ ও পাটওয়ারীর প্রতিনিধিরা তাদের পক্ষে রিটার্নিং অফিসারের কাছে লিখিত ব্যাখ্যা পৌঁছে দেন।

জানা গেছে, জবাবপত্রে তারা শোকজ নোটিশ বাতিলের আবেদন করেছেন এবং কর্তৃপক্ষকে আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবেন না।

রিটার্নিং অফিসারের কার্যালয়ের কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে, রিটার্নিং অফিসার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বলে জানান কর্মকর্তারা।

Popular

More like this
Related

কোনো মুসলমানকে কাফের বলার অধিকার কারও নেই: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) সংসদীয়...

কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন...

সাতক্ষীরায় ৩২৪ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

সাতক্ষীরার কালীগঞ্জে ৩২৪ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিতে গ্রেপ্তার করেছে...

বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার কেউ নেই: মির্জা ফখরুল

বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এখন আর...