শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে বিসিবির কড়াকড়ি

Date:

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও এর প্রাঙ্গণে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে আজ শনিবার থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, ‘চলমান নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাচ্ছে যে, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও এর প্রাঙ্গণে প্রবেশাধিকারের ক্ষেত্রে সংশোধিত নিয়মাবলী চালু করা হচ্ছে, যা এখন থেকেই কার্যকর হবে।’

নতুন এই নিয়ম অনুযায়ী, সাংবাদিকরা এখন থেকে কেবল নির্দিষ্ট কিছু সময়েই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। এর মধ্যে রয়েছে— ম্যাচের দিন, অফিসিয়াল সংবাদ সম্মেলন, বিসিবির আনুষ্ঠানিক আমন্ত্রণে কোনো ইভেন্ট ও বোর্ডের পক্ষ থেকে আগেভাগে জানিয়ে দেওয়া অনুশীলন বা ট্রেনিং সেশনের সময়।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটের নিয়মিত খবর সংগ্রহের জন্য সাংবাদিকরা স্টেডিয়ামের মিডিয়া সংশ্লিষ্ট সুযোগ-সুবিধাগুলো ব্যবহার করে আসছেন। এর আগে কখনও তাদের প্রবেশের ক্ষেত্রে এমন কড়াকড়ি দেখা যায়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘এই পদক্ষেপগুলো সাংবাদিকসহ স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশকারী সকল ব্যক্তির জন্যই প্রযোজ্য হবে। এই ভেন্যু ও বিসিবি কার্যালয়ের নিরাপত্তা, সুরক্ষা ও সুশৃঙ্খল কার্যক্রম নিশ্চিত করার বৃহত্তর স্বার্থে পদক্ষেপগুলোর যথাযথ বাস্তবায়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও সহমর্মিতা কামনা করছে।’

এই বিষয়ে জানতে দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Popular

More like this
Related

আমস্টারডামে ফুটবল ম্যাচের পর ইসরায়েলি সমর্থকদের ওপর হামলা

আমস্টারডামে ইসরায়েলি ফুটবল দল মাক্কাবি তেল-আবিব ও অ্যাজাক্স আমস্টারডামের...

৬ হাজার কোটি টাকা আত্মসাৎ: এস আলম-স্ত্রীসহ ৯৫ জনের বিরুদ্ধে ৩ মামলা

জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে ছয় হাজার ২৪৩ কোটি...

নতুন পাঠ্যবই থেকে বাদ সাকিব-সালাউদ্দিনের নাম

বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন ও দেশের ইতিহাসের সফলতম...

সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই নিয়ন্ত্রণে: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি...