শেখ হাসিনার মামলার রায়: রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালে

Date:

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি-১) আনা হয়েছে।

পুলিশের পাহারায় আজ সকাল ৯টা ৫ মিনিটের দিকে একটি প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। তিনি এই মামলায় আটক থাকা একমাত্র আসামি, যিনি পরে রাজসাক্ষী হন।

জানা গেছে, এই মামলায় তাকে আজ ট্রাইব্যুনালের সামনে হাজির করা হবে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর আজ এ মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে।

 

Popular

More like this
Related

পারফরম্যান্সে সার্থক পুরস্কার: কোটি টাকার নাঈম

১২ বছর পর ফের নিলাম পদ্ধতিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ...

ঝিনাইদহে প্রবাসী হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

ঝিনাইদহে প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা...

আর একটু এদিক-সেদিক হলেই মারা যেতাম, তেহরানে গুলির মুখে বেঁচে ফেরা কিয়ারাশ

'হঠাৎ গুলির শব্দ শুনলাম। পাশে তাকিয়ে দেখি একসঙ্গে তিনজন...

জিরোনায় হোঁচট খেয়ে শীর্ষস্থান হারাল রিয়াল

লা লিগায় টানা ব্যর্থতার ধারায় আরও একবার ধাক্কা খেলো...