শুক্রবার রাতে ফিফা বিশ্বকাপের ড্র, যেভাবে দেখা যাবে

Date:

মাত্রই আর কয়েকটা মাস, তারপরই শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফুটবল বিশ্বকাপ। ২০২৬ সালের আসর ছাপিয়ে যাবে আগের সবকিছু— যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে প্রথমবারের মতন খেলবে ৪৮ দল। এরমধ্যে ৪২টি দল নিশ্চিত করেছে খেলা। বাকি থাকা ছয়টি স্পট নিশ্চিত হবে আগামী মার্চে। তবে গ্রুপিং ঠিক হয়ে যাবে এখনই। আগামী শুক্রবার ওয়াশিংটন ডিসিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে ড্র।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র হবে ৫ ডিসেম্বর। অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। ভেন্যু ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস। এই আয়োজনে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কৌতুক অভিনেতা কেভিন হার্ট, সুপারমডেল হেইডি ক্লুম ও অভিনেতা-পরিচালক ড্যানি রামিরেজ। ধ্রুপদী কণ্ঠ নিয়ে মঞ্চে হাজির হবেন মায়েস্ত্রো আন্দ্রেয়া বোচেল্লি। তার পাশাপাশি থাকবেন দুই সঙ্গীতশিল্পী নিকোল শেরজিঙ্গার ও রবি উইলিয়ামস। এছাড়া, পপ সঙ্গীত দল ভিলেজ পিপল তাদের ওয়াই.এম.সি.এ. গান পরিবেশন করবে।

ইরান বাদে আপাতত অংশগ্রহণ নিশ্চিত করা সবগুলো দেশই এই ড্রয়ের অপেক্ষায়।  কারণ একবার গ্রুপ নির্ধারিত হলে দলগুলো নিজেদের কৌশল ও প্রস্তুতি আরও নিবিড়ভাবে নিতে পারবে।

লাইভ দেখা যাবে কোথায়?

ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের ড্র কোন টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না। তবে দর্শকরা বঞ্চিত হচ্ছেন না। এই আয়োজন ফিফা তাদের অনলাইন মাধ্যমে প্রচার করবে। ফিফা+ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ফিফা ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে।

যেমন হবে গ্রুপিং

দল বেশি হওয়ায় এবারের বিশ্বকাপের ফরম্যাট ভিন্ন। গ্রুপের সংখ্যাও তাই অনেক বেশি। ৪৮ দলকে নিয়ে হবে ১২ গ্রুপ। তিন স্বাগতিক দেশ ও ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা ৯ দলকে প্রথম পটে রাখা হয়েছে। এই পটের কেউ একই গ্রুপে পড়বে না। অর্থাৎ ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, পর্তুগাল বা জার্মানির মতন দলগুলো নিশ্চিতভাবেই ভিন্ন গ্রুপে পড়বে।

Popular

More like this
Related

গাজায় নির্মাণ করা হবে ১৮০ আকাশচুম্বী ভবন: ট্রাম্পের জামাতা কুশনার

যুদ্ধ-পরবর্তী গাজার জন্য নিজের পরিকল্পনা তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট...

‘গড়ন নয়, মানসিকতাই আসল’: বাংলাদেশের স্পিরিট নিয়ে আমিরুল

চলমান ভারতের এফআইএইচ হকি জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম সেরা...

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনে ৪ মামলায় আসামি ১৮৩

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 'ঢাকা লকডাউন' কর্মসূচি...

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে মৃত ৬১

আফগানিস্তানে টানা তিন দিনের তুষারপাত ও ভারী বৃষ্টিতে অন্তত...