‘শাপলা কলি’ পাচ্ছে এনসিপি, ইসির বিজ্ঞপ্তি

Date:

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও বাংলাদেশ আমজনগণ পার্টিকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা তিনটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপিকে ‘শাপলা কলি’, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) ‘কাঁচি’ এবং বাংলাদেশ আমজনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

এতে আরও বলা হয়, এসব রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিলাদিসহ কারণ উল্লেখ করে আগামী ১২ নভেম্বরের মধ্যে ইসির জ্যেষ্ঠ সচিবের কাছে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হলো।

Popular

More like this
Related

গালফ ফুড ফেয়ারে ৫৫ লাখ ডলারের রপ্তানি ক্রয়াদেশ পেল প্রাণ

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা গালফ ফুড ফেয়ারে ৫৫...

‘আমি আমজনতার অভিনেতা, পরিচালকও হতে চাই আমজনতার’

ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন কয়েক দশক ধরে। হুমায়ূন...

সিডনির বিচে হামলাকারীদের একজন ভারতীয়: পুলিশ

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুক্কা চলাকালে...

দুইবার আইপিএলজয়ী রাসেলসহ যাদেরকে ছেড়ে দিল কলকাতা

আন্দ্রে রাসেলের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের দীর্ঘ সম্পর্কের ইতি...