শানাকা, মুজারাবানির পর পিএসএল ছেড়ে আইপিএলের পথে এবার প্রোটিয়া পেসার ​

Date:

জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি এবং শ্রীলঙ্কার দাসুন শানাকার পর এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোনো ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার মিছিলে শামিল হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ওটনিল বার্টম্যান। তৃতীয় বিদেশি খেলোয়াড় হিসেবে তার পিএসএল ছাড়ার বিষয়টি কাছাকাছি পর্যায়ে।

​৩৩ বছর বয়সী এই ডানহাতি ফাস্ট বোলার গত সপ্তাহে পিএসএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও সুপার’-এর প্রতিবেদন অনুযায়ী, পিএসএল ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ কিংস ম্যান ইতিমধ্যেই বার্টম্যানের বিকল্প খুঁজতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে, তারা শ্রীলঙ্কান স্পিনার মহেশ থিকশানাকে দলে নেওয়ার জন্য যোগাযোগ করেছে।

অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার নাথান এলিস হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে যাওয়ায় চেন্নাই সুপার কিংস (সিএসকে) তাদের পছন্দের তালিকায় বার্টম্যানকে সবার উপরে রেখেছে।এলিসের উপযুক্ত বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকান এই পেসারই হতে পারেন সিএসকে-র তুরুপের তাস।

​তবে ঠিক কী কারণে বার্টম্যান পিএসএল থেকে সরে দাঁড়িয়েছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। এছাড়া কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তির বিষয়েও এখন পর্যন্ত চূড়ান্ত খবর আসেনি।

​এর আগে, রাজস্থান রয়্যালস তাদের ইনজুরিতে পড়া অলরাউন্ডার স্যাম কারানের বদলি হিসেবে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক দাসুন শানাকাকে ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে। আইপিএল নিলামে অবিক্রীত থাকার পর শানাকা লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলছিলেন। শানাকার এই দলবদল তাকে দ্বিতীয় আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়ার সুযোগ করে দিয়েছে।

আগামী ৩০শে মার্চ গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে রাজস্থান রয়্যালস তাদের আইপিএল ২০২৬ অভিযান শুরু করবে। ওই ম্যাচে রাজস্থানের হয়ে মাঠে নামতে পারেন শানাকা, আর তার প্রতিপক্ষ শিবিরে দেখা যেতে পারে  বার্টম্যানকে। 

Popular

More like this
Related

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের...

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুক পেজ অ্যাডমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার একটি স্থানীয় ফেসবুক পেজের অ্যাডমিনকে গতকাল...

ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প

‘সবার জন্য হরমুজ খুলে না দিলে’ ইরানের বিদ্যুৎ ব্যবস্থা...

অনিবার্য কারণে এলএনজি সরবরাহে অক্ষমতার ঘোষণা দিয়েছে কাতারএনার্জি

ইরানের নিরবচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বড় আকারে ক্ষতির...