শরীয়তপুরে ‘গ্রাম্য চিকিৎসককে’ ছুরিকাঘাত, পুড়িয়ে হত্যার চেষ্টা

Date:

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত ও পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ জানিয়েছে, খোকন পেশায় গ্রাম্য চিকিৎসক ও ওষুধ বিক্রেতা। বুধবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের কেউরভাঙ্গা এলাকায় তার ওপর হামলা হয়। সে সময় তিনি বাড়ি ফিরছিলেন।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খোকন কনেশ্বর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের তিলই গ্রামের বাসিন্দা ও পরেশ চন্দ্রের ছেলে।

‘দুর্বৃত্তরা খোকনের তলপেটে ছুরি মেরে তার কাছে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রাণ বাঁচাতে খোকন পানিতে ঝাঁপ দেন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান,’ বলেন রবিউল।

তিনি আরও বলেন, ‘চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।’

খোকন চন্দ্রের স্ত্রী সীমা দাস হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Popular

More like this
Related

তারেক রহমানের একান্ত সচিব সাত্তার, প্রেস সচিব সালেহ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ...

শৈলকুপায় সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, চালক ও সহকারী নিহত

ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে...

আসন ভাগাভাগি নিয়ে জামায়াত-ইসলামী আন্দোলনে টানাপোড়েন

ইসলামপন্থী দলগুলোর ভোট এক ছাতার নিচে আনতে প্রায় সাড়ে...

সহপাঠী হত্যার বিচারের দাবিতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের ফার্মগেট অবরোধ

রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের...