শপথ নিলেন বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত

Date:

বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ নিয়েছেন।

গতকাল শুক্রবার ডেপুটি সেক্রেটারি অব স্টেট মাইকেল আর. ম্যাকফল ক্রিস্টেনসেনকে শপথবাক্য পাঠ করান।

শপথ নেওয়ার পর রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, আমি বাংলাদেশে ফিরে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। একটি দেশ যেটিকে আমি ভালোভাবে জানি। আমি ঢাকায় দূতাবাসের এক শক্তিশালী দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত। আমাদের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করা, প্রেসিডেন্ট ট্রাম্পের এজেন্ডা এগিয়ে নেওয়া এবং প্রতিদিন নিরলস পরিশ্রম করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধিশালী করা।

নতুন এই রাষ্ট্রদূত আগামী ১২ জানুয়ারি ঢাকায় মার্কিন দূতাবাসে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

Popular

More like this
Related

১২ ফেব্রুয়ারিই নির্বাচন, এক দিন পরেও নয়: প্রধান উপদেষ্টা

আগামী ১২ ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত...

শিক্ষার্থীদের অবরোধে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট

রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আজ বুধবার...

কালীগঞ্জে জমে উঠেছে ‘জামাই মেলা’

পৌষসংক্রান্তি উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে জমে উঠেছে শত বছরের ঐতিহ্যবাহী...

‘কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যেন নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে না পারে’

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন ত্রয়োদশ...