শওকত মাহমুদ ৫ দিনের রিমান্ডে

Date:

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না এ আদেশ দেন। 

জ্যেষ্ঠ সাংবাদিক ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে গত রোববার আটকের পর সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলয় গ্রেপ্তার দেখানো হয়।

আজ পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে।

সেপ্টেম্বরে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রমনা থানায় দায়ের করা মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

যদিও এ মামলার এফআইআরভুক্ত আসামি নন তিনি।

মামলার বিবরণ অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনায়েত স্বীকার করেছেন যে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে এসেছিলেন। প্রাথমিকভাবে তার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনে পাওয়া তথ্য থেকে এই দাবির সমর্থন পাওয়া গেছে।

এনায়েতকে ১৩ সেপ্টেম্বর ঢাকার মিন্টো রোড থেকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়।

১৪ সেপ্টেম্বরে রমনা থানার উপপরিদর্শক আজিজুল হাকিম এ মামলা দায়ের করেন।

 

Popular

More like this
Related

ক্রিকেট দলকে না করলেও শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি দিল সরকার

নিরাপত্তা শঙ্কায় জাতীয় ক্রিকেট দলকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে...

রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুলিশ মোতায়েনের নির্দেশ ইসির

ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে...

লঙ্কা প্রিমিয়ার লিগে ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশি-বংশোদ্ভূত ব্রিটিশের কারাদণ্ড

ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ম্যাচ ফিক্সিংয়ের...

অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু: গ্রেপ্তার ৪ হাজার ছাড়িয়েছে

যৌথ বাহিনীর নেতৃত্বে দেশব্যাপী চলমান 'অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু'...