লাঞ্চের আগে তিন উইকেট হারালো বাংলাদেশ

Date:

ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে দারুণ শুরুর পর হোঁচট খেল বাংলাদেশ। অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রেইনের ছোবলে হারালো তিন উইকেট। লাঞ্চের ঠিক আগে ক্রিজে নেমেছেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম।

বুধবার মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০০ রান। ২৯ বলে ১৭ রান নিয়ে ক্রিজে আছেন মুমিনুল হক, ১৮ বলে ৩ রান করে তার সঙ্গী মুশফিক।

উইকেটে ঘাস থাকলেও এই টেস্টে একজন পেস অলরাউন্ডার ছাড়া আর কোন পেসার একাদশে রাখেনি আইরিশরা। শুরুর আর্দ্রতা তাই কাজে লাগাতে পারেনি তারা।

১৪তম ওভারে গিয়ে পড়ে প্রথম উইকেট। ম্যাকব্রেইনের বলে এলবিডব্লিউ হন বাঁহাতি সাদমান। আগের টেস্টে সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয় থিতু হয়েছিলেন, কিন্তু অহেতুক শটে তিনি ক্যাচ উঠিয়ে ফেরেন ৩৪ রান করে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮ রান করেই হোন বোল্ড।

Popular

More like this
Related

রেকর্ড দাম পেয়ে প্রথমবার কলকাতায় মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমানকে দলে পেতে শুরুতেই লড়াইয়ে নামল চেন্নাই সুপার...

নারী নির্যাতন মামলায় মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

শরীয়াহ-ভিত্তিক নিকাহ (বিবাহ) কনসালটেন্ট প্ল্যাটফর্ম 'আইডিয়াল ম্যারেজ ব্যুরো'র প্রতিষ্ঠাতা...

‘জুনের মধ্যে যুদ্ধ শেষ করতে ইউক্রেন ও রাশিয়াকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র’

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চার বছর ধরে চলা যুদ্ধ...

খুশির খবরে মোস্তাফিজ খাওয়াবেন কিনা ‘সংশয়ে’ শান্ত

নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা ব্যস্ত ছিলেন বিজয়...