রোমাঞ্চকর রান তাড়ায় ইংল্যান্ডকে জেতালেন জ্যাকস-রেহান, টিকে রইল পাকিস্তান

Date:

লম্বা সময় ম্যাচের নাটাই থাকল নিউজিল্যান্ডের হাতে। শেষদিকে মোড় ঘুরে যাওয়ার আগে তাদের সেমিফাইনালে ওঠা মনে হচ্ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু উইল জ্যাকস ও রেহান আহমেদের ১৬ বলে অবিচ্ছিন্ন ৪৪ রানের বিস্ফোরক জুটিতে ইংল্যান্ড ছিনিয়ে নিল রোমাঞ্চকর জয়। এতে ঝুলে গেল নিউজিল্যান্ডের ভাগ্য, আর টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে রইল পাকিস্তান।

শুক্রবার কলম্বোতে সুপার এইটের দুই নম্বর গ্রুপের নাটকীয় ম্যাচে ৩ বল বাকি থাকতে ৪ উইকেটে জিতেছে ইংলিশরা। টস জিতে কিউইরা ৭ উইকেটে ১৫৯ রান তোলার পর হ্যারি ব্রুকের দল ৬ উইকেটে ১৬১ রান করে লক্ষ্যে পৌঁছায়।

এই জয়ে সুপার এইটের তিন ম্যাচের সবকটি জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বর গ্রুপের সেরা হলো ইংল্যান্ড। সমান ম্যাচ খেলে নিউজিল্যান্ডের অর্জন ৩ পয়েন্ট।

এক ম্যাচ কম খেলা পাকিস্তানের নামের পাশে রয়েছে ১ পয়েন্ট। ইতোমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া শ্রীলঙ্কার (দুই ম্যাচে শূন্য পয়েন্ট) বিপক্ষে আগামীকাল তাদের জিততেই হবে। সেক্ষেত্রে পাকিস্তানের পয়েন্ট নিউজিল্যান্ডের সমান ৩ হলে বিবেচনায় আসবে নেট রান রেট। বর্তমানে কিউইদের রান রেট +১.৩৯০, পাকিস্তানিদের -০.৪৬১। অর্থাৎ লঙ্কানদের বিপক্ষে বড় ব্যবধানে জেতার সমীকরণ থাকবে আগা সালমানের দলের।

বিস্তারিত আসছে…

Popular

More like this
Related

এবারের ঈদের সিনেমার নায়ক কারা

ঈদ আসতে খুব বেশি দেরি নেই। এ উপলক্ষে নির্মিত...

কোন পথে পাকিস্তান-আফগানিস্তান ‘যুদ্ধ’

পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগকে দীর্ঘকাল উপেক্ষা করার পর, আফগানিস্তানের বিরুদ্ধে...

নারিন্দায় এসির কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর নারিন্দায় এসির কম্প্রেসর মেশিন বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের...

নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক কিশোরীকে...