রিট খারিজ, কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান

Date:

প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

আজ বুধবার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রিট খারিজের আদেশ দেন।

ঋণ খেলাপি হওয়ার অভিযোগে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল রাখে। ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ মঞ্জুরুল হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেছিলেন।

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির অষ্টম দিনে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সদর দপ্তরে দুটি আপিল শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত দেয়।

কমিশনের তথ্যমতে, হাসনাত আপিলে অভিযোগ করেছিলেন—বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঞ্জুরুলও হাসনাত আবদুল্লাহর মনোনয়নের বিরুদ্ধে পাল্টা আপিল করেছিলেন। তার দাবি, হাসনাতের হলফনামায় আয়-ব্যয়ের তথ্য নেই।

Popular

More like this
Related

শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজানোয় ৯৪ মামলা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হর্ন বাজানোর দায়ে...

মেহেরপুরে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

মেহেরপুর জেলা কারাগারে বন্দি গোলাম মোস্তফা (৫৫) নামের এক...

ময়মনসিংহে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা...

চট্টগ্রামে বিএনপির নির্বাচনী জনসভা চলছে

চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়েছে। এই...