রিজার্ভ থেকে ওমানের বিশ্বকাপ দলের নেতৃত্বে ওমান

Date:

দুই বছর আগের টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল স্কোয়াডে জায়গা হয়নি জতিন্দর সিংয়ের। সেই ধাক্কা সামলে আসন্ন বিশ্বমঞ্চে তিনিই ওমানকে নেতৃত্ব দেবেন।

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওমান। জতিন্দরকে অধিনায়ক করার পাশাপাশি সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বিনায়ক শুক্লাকে।

ফর্মহীনতায় ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে রিজার্ভ তালিকায় ছিলেন জতিন্দর। ৩৬ বছর বয়সী এই ব্যাটার এখন ওমানের সর্বোচ্চ টি-টোয়েন্টি রান সংগ্রাহক।

স্কোয়াডে পাঁচটি পরিবর্তন আনা হয়েছে, যেখানে ডাক পেয়েছেন ওয়াসিম আলী, করণ সোনাভেল ও শফিক জানের মতো ক্রিকেটাররা। তবে বাদ পড়েছেন ৪৪ বছর বয়সী অভিজ্ঞ আমির কলিম। 

আগামী ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ওমানের বিশ্বকাপ মিশন। ‘বি’ গ্রুপের বাকি দলগুলো হলো শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ওমান দল:

জতিন্দর সিং (অধিনায়ক), বিনায়ক শুক্লা (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাদিম, শাকিল আহমেদ, হাম্মাদ মির্জা, ওয়াসিম আলী, করণ সোনাভেল, ফয়সাল শাহ, নাদিম খান, সুফিয়ান মেহমুদ, জয় ওডেড্রা, শফিক জান, আশিস ওডেড্রা, জিতেন রমানন্দি ও হাসনাইন আলী শাহ।

Popular

More like this
Related

উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে খালেদা জিয়ার নির্বিঘ্ন চিকিৎসা নিয়ে আলোচনা

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের...

মেয়ার্সের ঝড়ো ফিফটির পর মাহমুদউল্লাহর ফিনিশিং

বড় রান তাড়ায় শুরুর ধাক্কা একদম টের পেতে দিলেন...

সেন্টমার্টিন যেতে চান, কোথায় পাবেন ট্রাভেল পাস?

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য সেন্টমার্টিন। দ্বীপটির পরিবেশ ও...

ফ্লিকের অকপট স্বীকারোক্তি: ‘জয়টা আমাদের প্রাপ্য ছিল না’

শহর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে জয় পেলেও দলের পারফরম্যান্সে মোটেও...