রায়েরবাজারে সেনাবাহিনীর অভিযানে সিটি রুবেলসহ গ্রেপ্তার ১১

Date:

ঢাকার মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১০ মামলার আসামি রুবেল ওরফে সিটি রুবেলসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সেনাবাহিনীর বসিলা ক্যাম্প সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা পর্যন্ত রায়েরবাজারের ক্যান্সার গলি এলাকায় এ অভিযান চালানো হয়। ওই এলাকায় ৪৮ ঘণ্টার ব্যবধানে এটি ছিল দ্বিতীয় অভিযান।

গ্রেপ্তাররা হলেন—১০ মামলার আসামি রুবেল ওরফে সিটি রুবেল (৪০), জয় (২২), কুদরত (২০), রতন (২২), মো. জয় হাসান (২২), সাহদুল (২৪), রাসেল (১৮), মো. আল-আমিন (২২), মো. বেলাল হোসেন (২৫), ফারুক (২৫) ও কাউসার (২৪)।

অভিযানকালে তাদের কাছ থেকে ২টি দেশীয় ধারালো চাপাতি এবং ৪৮৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, ‘রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের কারণে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিল। ধারাবাহিক অভিযানের ফলে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।’

গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

Popular

More like this
Related

চট্টগ্রামে অভিযানে গিয়ে দুর্বৃত্তের হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র‍্যাবের এক...

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, কাল প্রতীক বরাদ্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন...

ইভ্যালির রাসেল-শামীমা আবারো গ্রেপ্তার

ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী...

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক চলছে

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশে সদ্য নিয়োগ পাওয়া...