রাবি শিক্ষক সেলিম রেজা নিউটন শঙ্কামুক্ত: চিকিৎসক

Date:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন স্ট্রোক করেছেন।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল দ্য ডেইলি স্টারকে জানান, মঙ্গলবার রাত ১টার দিকে নিউটনের স্ট্রোক হয়। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়া হয়।

বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

রামেকের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস ডেইলি স্টারকে জানান, নিউটন হাসপাতালের নিউরোমেডিসিন বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
 
তিনি বলেন, ‘বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। তবে বিস্তারিত তথ্য জানাতে হলে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।’
 
বিকেলের দিকে অধ্যাপক বকুল বলেন, ‘আমরা তাকে স্থিতিশীল অবস্থায় দেখে এসেছি। তার শরীরের এক পাশে কিছু জটিলতা দেখা দিয়েছে। বর্তমানে তিনি বিশ্রামে আছেন।’

সেলিম রেজা নিউটন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় পড়াশোনা সম্পন্ন করেন। ১৯৯৪ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন।

তিনি সমাজ, রাজনীতি ও গণমাধ্যম বিষয়ে একজন খ্যাতনামা লেখক। ২০০৭ সালে দেশে জরুরি অবস্থার সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ান এবং জরুরি বিধি অমান্যের অভিযোগে কারাবরণ করেন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানেও তিনি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেন।

Popular

More like this
Related

টেকনাফ সীমান্তে এবার স্থলমাইন বিস্ফোরণে যুবকের ‘পা বিচ্ছিন্ন’

কক্সবাজারের টেকনাফ সংলগ্ন মিয়ানমার সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক...

ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে বন্ধ চেয়ে করা রিট খারিজ

ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে বন্ধে সরকারকে নির্দেশনা দেওয়ার আবেদন...

ফরিদপুরে পিকআপে ট্রেনের ধাক্কায় নিহত ৩, আহত ১০

ফরিদপুরের বোয়ালমারীতে শ্রমিকবাহী পিকআপে ট্রেনের ধাক্কায় দুই ভাইসহ ৩...

তদন্ত গতিশীল করতে দুদকের বিশেষ ১৫টি দল গঠন

দুর্নীতি দমন কমিশন (দুদক) চলমান তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন...