রাজশাহীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

Date:

রাজশাহীর মোহনপুরে পূর্ব শত্রুতার জেরে মো. সাব্বির (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার বেরাবাড়ী দিঘীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির মোহনপুরের বেরাবাড়ী এলাকার মো. আলমগীরের ছেলে। তিনি স্থানীয় বাজারে সবজি ও মুদি মালের ব্যবসা করতেন।

মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোদাচ্ছের হোসেন খান জানান, রবিবার বিকেল ৪টার দিকে সাব্বিরের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় জড়িত হিসেবে প্রাথমিকভাবে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ সোমবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Popular

More like this
Related

হাতে স্কুলব্যাগ, নিহত শিশুদের স্মরণে ইরানের ব্যতিক্রমী শ্রদ্ধা

মাঠে ফুটবল, কিন্তু হৃদয়ে গভীর শোক, এমন আবহেই ম্যাচ...

ডিজেলের অভাবে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা

শরীয়তপুরে জ্বালানি তেলের তীব্র সংকটে টানা দুই দিন বন্ধ...

অফার সামলাতে না পেরে বন্ধ হয় নবীন ফ্যাশন, দাবি মালিক সমিতির

‘মব’ সৃষ্টি করে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টার মার্কেটের পোশাকের...

খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে দিক হারিয়ে ছয় দিন...