রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ট্রাক ছিটকে বাড়ির ওপর, আহত ২

Date:

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় ট্রেনের ধাক্কায় একটি কাঠবোঝাই ট্রাক ছিটকে বসতবাড়ির ওপর গিয়ে পড়েছে। এতে গুরুতর আহত হয়েছেন ঘরে ঘুমিয়ে থাকা দাদি ও নাতি।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কাশিয়াডাঙ্গা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

পুলিশ জানায়, রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে কাঠবোঝাই একটি ট্রাক রাজশাহীর দিকে আসছিল। কাশিয়াডাঙ্গা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রাকটি লাইনের ওপর আটকে যায়। চালক বহু চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেননি। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রেন চলে আসলে চালক ও হেলপার দ্রুত ট্রাক থেকে নেমে যান।

ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে পাশের একটি বসতবাড়ির ওপর গিয়ে পড়ে। এতে ঘরের ভেতর শুয়ে থাকা দাদি ও নাতি গুরুতর আহত হন।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, ট্রাকটি ছিটকে বাড়ির ওপর পড়লে ভেতরে থাকা দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার জিয়াউল আহসান জানান, সংঘর্ষের কারণে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল। ফলে এই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে বিকল্প ইঞ্জিনের সহায়তায় প্রায় এক ঘণ্টা পর রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক করা হয়েছে।

 

 

Popular

More like this
Related

ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত ২০১, আহত ৭৪৭

ইরানে ইসরায়েলের হামলায় অন্তত ২০১ জন নিহত ও ৭৪৭...

ইরানে ইতিহাসের ‘বৃহত্তম বিমান হামলা’র দাবি ইসরায়েলের

ইরানের ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলায় নিজেদের...

শ্রীলঙ্কাকে হারিয়েও পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড

৮ উইকেটে ২১২ রানের বড় পুঁজি পাওয়া পাকিস্তানকে সেমিফাইনালে...

খামেনির পতন হলেও যেভাবে চলতে পারে ইরানের শাসনব্যবস্থা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা যে যুদ্ধে রুপ...