রাজধানীর ৩ পৃথক স্থানে ককটেল বিস্ফোরণ

Date:

রাজধানীর মিরপুর ও হাতিরঝিলের তিনটি পৃথক স্থানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ শনিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এ ঘটনাগুলো ঘটে। তবে এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

মিরপুরে আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে বিআরটিএ এলাকার কাছে প্রথম ককটেলটি বিস্ফোরিত হয়।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

প্রায় এক ঘণ্টা পরে হাতিরঝিলের মধুবাগ ব্রিজ এলাকায় দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

হাতিরঝিল থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

একই দিনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১২ এলাকায় মেট্রো স্টেশনের কাছে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

গত পাঁচ দিনে সারাদেশে অন্তত ৩০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই বাসকে লক্ষ্য করে। এছাড়া দেশজুড়ে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

Popular

More like this
Related

বিপিএলের নিলামের আগে কে কোন দলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির দ্বাদশ সংস্করণ মাঠে গড়াতে...

শেখ হাসিনার বিচারের রায় সরাসরি সম্প্রচার হবে বিটিভিতে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী...

মাচাদোকে ওয়াশিংটনে ডাকলেন ট্রাম্প, আতঙ্কে কারাকাস

ভেনেজুয়েলার শান্তিতে নোবেল জয়ী বিরোধীদলের নেতা মারিয়া কোরিনা মাচাদোকে...

চাকরি বাঁচাতে ‘এক সপ্তাহের সুযোগ’ স্লটের

প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের মাত্র ছয় মাস পরেই যেন...