রাজধানীর যেসব সড়কে আজ যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে

Date:

নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

অনুষ্ঠান উপলক্ষে সংসদ ভবন এলাকায় বিপুল লোকসমাগমের সম্ভাবনা রয়েছে। এ কারণে অনুষ্ঠান চলাকালে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত রাখা হবে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানজট এড়াতে সব ধরনের যানবাহনকে মানিক মিয়া অ্যাভিনিউ ও লেক রোড এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ডিএমপি। যান চলাচল নিয়ন্ত্রণের কারণে সাময়িক অসুবিধা কমাতে ‘ডাইভারশনের’ মাধ্যমে বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করেছে ট্রাফিক বিভাগ।

মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া এভিনিউ

মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।

ধানমন্ডি থেকে ফার্মগেট

ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহন আসাদ গেট হয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে চলাচল করবে

আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিং  

আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হয়ে বিজয় সরণি দিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ ইন্দিরা রোড থেকে ধানমন্ডি  

এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুর বাগান ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-আসাদ গেট হয়ে ধানমন্ডিতে প্রবেশ করবে।

মিরপুর রোড থেকে ধানমন্ডি

মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ব্লকেড সরিয়ে নেওয়া হলে মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহন শ্যামলী, শিশুমেলা, জুলাই স্মৃতি জাদুঘর ও আসাদগেট হয়ে ধানমন্ডি ২৭-এর দিকে চলাচল করতে পারবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে যানজট এড়াতে ফার্মগেট এক্সিট র‍্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশ এই বিষয়ে ঢাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

Popular

More like this
Related

ওষুধ বাজারে অস্থিরতা: বাংলাদেশসহ বিকল্প উৎসে ঝুঁকছে আফগানিস্তান

ওষুধ শিল্পে পাকিস্তানের ওপর দীর্ঘদিনের নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে...

মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা

দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪...

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি...

শপথ নিলেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক...