রাজধানীতে মাসে গড়ে ২০ খুন, ১০ মাসে ১৯৮: ডিএমপি

Date:

রাজধানী ঢাকায় গত ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গত ১০ মাসে আমরা যদি রাজধানীতে হত্যাকাণ্ডের ঘটনাগুলো বিশ্লেষণ করি, মোট ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়।’

তালেবুর রহমান বলেন, ‘মাসে গড়ে ২০টি খুন সংক্রান্ত অপরাধ ঘটে। পারিবারিক কলহ, পূর্ব শত্রুতার জের, আধিপত্য বিস্তার, এমনকি অজ্ঞাতনামা নবজাতকের মরদেহ উদ্ধার হলেও হত্যা মামলা রুজু করা হয়।’

‘ঢাকা মহানগরীর জনসংখ্যা, আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় ঘটনার সংখ্যা সহনীয় পর্যায়ে আছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত বেশিরভাগ ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে,’ বলেন তিনি।

গতকাল পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়ার হত্যার ঘটনা পুলিশ বিস্তারিত অনুসন্ধান করছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত ও অস্ত্রধারীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। দ্রুততম সময়ে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

Popular

More like this
Related

ভারতে নিরাপত্তাবাহিনীর গুলিতে ১৬ মাওবাদী নিহত

ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ঝাড়খণ্ডে নিরাপত্তা বাহিনীর হাতে ১৬ জন...

আইসিসির নভেম্বর মাসের সেরার লড়াইয়ে তাইজুল

আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজে তাইজুল ইসলাম...

গণভোটের জন্য শিগগির আসছে অধ্যাদেশ

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের...

করাচির গুল প্লাজার অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬৭

পাকিস্তানের করাচি শহরের গুল প্লাজার মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা...