রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

Date:

রাঙ্গামাটিতে আদালতে আসামি হস্তান্তর শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত সোমবার আদালত থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হন তিনি।

নিহত মো. মাহবুব হাসান (৪১) কাপ্তাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই নিরস্ত্র) ছিলেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, সোমবার রাঙ্গামাটির আদালতে আসামি হস্তান্তর শেষে সিএনজিচালিত অটোরিকশায় কাপ্তাই ফিরছিলেন মাহবুব হাসান। পথে রাঙ্গামাটি–চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি সেনা ক্যাম্প গেট–সংলগ্ন এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

Popular

More like this
Related

চাঁদপুরে ২ অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি...

চুক্তির জন্য মরিয়া ইরান, আমি নই: ট্রাম্প

যুদ্ধ থামাতে চুক্তির জন্য ইরান মরিয়া হয়ে আছে বলে...

জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা

জ্বালানি তেলের সংকটে খুলনা অঞ্চলে বোরো ধানের সেচ কার্যক্রম...

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থলযুদ্ধের জন্য প্রস্তুত ইরানের ১০ লাখের বেশি সেনা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য স্থলযুদ্ধের জন্য ১০ লাখের বেশি সেনা...