রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

Date:

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা জানে আলমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার রাতে রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত জানে আলম সিকদার পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি রাউজানের সাবেক সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ রাত ৮টার দিকে বাড়ির পাশের চায়ের দোকানের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় তার বুকের ডান পাশে গুলি করে অস্ত্রধারী দুর্বৃত্তরা। এরপর পালিয়ে যায়।’

জানে আলমকে উদ্ধার করে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে।

রাউজান থানা পুলিশের তথ্যমতে, গত এক বছরে উপজেলাটিতে মোট ১৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতটি রাজনৈতিক কারণে সংঘটিত হয়েছে এবং প্রতিটি ঘটনায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে।

Popular

More like this
Related

মুসাব্বীর হত্যায় ‘প্রাইম শুটার’সহ গ্রেপ্তার ৩

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বীর হত্যার ঘটনায়...

আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট নই: মির্জা ফখরুল

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি...

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

কক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলারডুবির ঘটনায় দুই...

মনোনয়নপত্র: ৪ দিনে ইসিতে ৪৬৯ আপিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র...