রকস্টারের উত্থান-পতনের গল্প নিয়ে টিজারে শাকিব খান

Date:

কয়েকদিন আগে শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমার ৫৪ সেকেন্ডের একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওর ক্যাপশনে শাকিব খান লিখেছিলেন, ‘একটা গল্প, যা বদলে দেবে সবকিছু! আসছে খুব শিগগিরই।’

এবার প্রকাশিত হলো ‘রকস্টার’ সিনেমার ১ মিনিট ২০ সেকেন্ডের টিজার, যেখানে উঠে এসেছে এক রকস্টারের উত্থান-পতনের গল্প।

সিনেমাটির অফিশিয়াল পোস্টার প্রকাশের সময়ই শাকিবের লুক নিয়ে আলোচনা হয়। এবার টিজারে পাওয়া গেল নতুন লুক। এখানে তিনি আর অ্যাকশন হিরো কিংবা গ্যাংস্টার অবতারে নন, সংগীতশিল্পী হিসেবে ধরা দিয়েছেন।

টিজার দেখে বোঝা গেছে, সিনেমাটির জন্য ওজন ঝরিয়েছেন শাকিব, চুলের কাটেও এসেছে বৈচিত্র্য। টিজারটিতে কয়েকটি লুকে দেখা গেছে শাকিবকে।

সেইসঙ্গে অ্যানিমেশন ভিডিওতে থাকা সেই গান ‘আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও’ বেজেছে।

সিনেমায় শাকিবের দুই নায়িকা সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। আজমান রুশো পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়।

সিনেমার সবগুলো গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব।

টিজারের শেষ জানানো হয়েছে, এটা শুধু জ্যামিং, আরও একটি টিজার আসছে।

Popular

More like this
Related

‘দর্শকরাও তাকে মা হিসেবে দেখতেন’

গুণী অভিনয়শিল্পী শর্মিলী আহমেদের জন্মদিন আজ ৮ মে। নাটক...

সংশয় থাকলেও আলোচনার জন্য পাকিস্তান যাচ্ছে ইরানি প্রতিনিধিদল: রাষ্ট্রদূত

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের...

মালয়েশিয়ার শ্রমবাজার: খরচ কমাতে ও স্বচ্ছতা নিশ্চিত করতে ঐকমত্য

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার বিষয়ে ঐকমত্য...

পেরেজ নির্বাচনে জিতলে রিয়ালের কোচ হয়ে ফিরবেন মরিনহো

আসন্ন সভাপতি নির্বাচনে জিতলে জোসে মরিনহোকে রিয়াল মাদ্রিদের কোচ...