‘যে দল দেশই বিশ্বাস করে না তাদের ভোট দিয়ে দেশের সর্বনাশ করবো নাকি’

Date:

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা ১৯৭১ সালকে সবসময় মাথার ওপরে রাখতে চাই, কারণ ওটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব।’

আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘পাকিস্তান আমাদের ওপর খুব অত্যাচার করতো, এজন্য আমরা আলাদা হয়ে বাংলাদেশটাকে স্বাধীন করেছিলাম। আর সেই সময় যারা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করেছে, আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এখন আবার ওরাই ভোট চাচ্ছে দেশ চালাবে বলে।’  

‘যে দলটা আমার দেশই বিশ্বাস করে না, স্বাধীনতায় বিশ্বাস করে না, তার কাছে ভোটটা দিয়ে দেশের সর্বনাশ করবো নাকি? করবো না তাইনা? এই কথাটা আমাদেরকে বুঝতে হবে,’ যোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘আগে নৌকা আর ধানের শীষ ছিল, ধানের শীষ ও নৌকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতো। এখন আর নৌকাটা নাই। নৌকার যিনি কান্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আপনাদের ফেলে ভারতে চলে গেছে। দিল্লিতে গিয়ে বসে আছে। আর আমাদেরকে বিপদে ফেলে গেছে, তাই না। থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থায় চলতো তাই তো!’

তিনি বলেন, ‘আমরা বুড়ো হয়ে গেছি, বহুবার নির্বাচন করেছি, এমপি হয়েছি। সরকার চালানোর অভিজ্ঞতা আমাদের আছে। আমার তো শেষ সময়, এটাই আমার হয়তো শেষ নির্বাচন, আমি আপনাদের কাছে শেষ সময়ে এসেছি; এবার আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে আরেকবার আপনাদের কাজ করার সুযোগ দেবেন।’

Popular

More like this
Related

নারীদের সঙ্গে সেলফি তুলে ইসলামি মূল্যবোধ ক্ষুণ্ন করা হচ্ছে: রেজাউল করিম

বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তুলে ইসলামি মূল্যবোধ ক্ষুণ্ন করা...

এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না: নাহিদ ইসলাম

'এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না'...

‘আমাদের ক্ষমা চাইতে হবে না, চাঁদাবাজির জন্য আপনারা ক্ষমা চান’

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন বলেছেন,...

প্রজাতন্ত্রের কর্মচারী কারা, কী বলছে আইন?

প্রশাসনিক আদেশ, আদালতের রায় কিংবা রাজনৈতিক আলোচনা—সবখানেই 'প্রজাতন্ত্রের কর্মচারী'...