যে কারণে ওয়ানডেতে পাঁচে খেলবেন লিটন

Date:

বাকি দুই সংস্করণে নিয়মিত রান পেলেও ওয়ানডেতে বেশ বিবর্ণ লিটন দাস। এই কারণেই গত সিরিজে দলে ছিলেন না তিনি। এক সিরিজ পর তাকে ফেরানো হয়েছে নতুন ভাবনা নিয়ে। কুড়ি ওভারের টপ অর্ডার ব্যাটার লিটনকে এবার প্রস্তুত করা হচ্ছে মিডল অর্ডারের জন্য।

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের সঙ্গে ম্যাচ পরিস্থিতির অনুশীলনে লিটনকে পাঁচ নম্বরে ব্যাটিং করতে দেখা গেছে। এতে আভাস মিলেছিল, ওয়ানডে সিরিজেও হয়তো এই পজিশনেই খেলতে যাচ্ছেন তিনি। সোমবার সংবাদ সম্মেলনে প্রধান কোচ ফিল সিমন্স নিশ্চিত করেছেন যে, মিডল অর্ডারেই খেলবেন লিটন।

এর পেছনে যুক্তি তুলে ধরে সিমন্স বলেন, ‘এই পরিবর্তনের পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, ৫০ ওভার কিপিং করার পর পরই ওপেনিংয়ে ব্যাটিং করা শারীরিকভাবে বেশ কষ্টসাধ্য। দ্বিতীয়ত, লিটন স্পিন বোলিংয়ের বিরুদ্ধে দলের অন্যতম সেরা খেলোয়াড়, যা মিডল ওভারের জন্য একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। তার অভিজ্ঞতা ও দক্ষতা ওই সময়ে দলের প্রয়োজনীয় স্থিতিশীলতা দেবে বলে আশা করা হচ্ছে।’

ওয়ানডেতে এক সময় বাংলাদেশের নিয়মিত ওপেনার ছিলেন লিটন, এমনকি দলকে নেতৃত্বও দিয়েছেন। তবে ৫০ ওভারের ক্রিকেটে ছন্দ হারিয়ে টানা রান খরায় ভুগছেন তিনি। ৯৫ ওয়ানডের ক্যারিয়ারে ৬৯টি ম্যাচেই ওপেন করেছেন লিটন। চার নম্বরে ৬ ইনিংসে ব্যাট করে ১৬.২ গড়ে করেছেন মাত্র ৮১ রান। তিন নম্বরে ১৬ ম্যাচে তার সংগ্রহ ১৭.৫৭ গড়ে ২৪৬ রান। অন্যদিকে, ওপেনার হিসেবে ৬৯ ম্যাচে ৩২.৪ গড়ে করেছেন ২০৭৪ রান; তার পাঁচটি সেঞ্চুরির সবকটিই এসেছে ওপেনিংয়ে।

পাঁচ নম্বরে এর আগে ৪টি ম্যাচ খেলেছেন লিটন, যেখানে ৫৬ গড়ে তার সংগ্রহ ১৬৮ রান। ২০১৯ বিশ্বকাপে টন্টনে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর ম্যাচে এই পজিশনেই তিনি অপরাজিত ৯৪ রান করেছিলেন।

২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডেতে কোনো ফিফটি নেই লিটনের ব্যাটে। শেষ ১৪ ইনিংসের মধ্যে গত ৮ ইনিংসে তিনি দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি। বিভিন্ন সময়ে সাদা বলে নিজের পছন্দের পজিশন হিসেবে টপ অর্ডারের কথাই বলেছেন তিনি। তবে দলে ফেরা ও জায়গা থিতু করার লড়াইয়ে এখন যেকোনো পজিশনেই খেলতে মুখিয়ে আছেন লিটন। সিমন্স তেমনটাই জানালেন, ‘সে যেকোনো পজিশনে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করে এবং বিষয়টিকে দলের প্রয়োজনে অবদান রাখার একটি সুযোগ হিসেবে দেখছে।’

 

Popular

More like this
Related

শ্রীলঙ্কার নতুন প্রধান কোচ গ্যারি কার্স্টেন

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ...

ডিসি কোহিনুর মিয়ার চাকরি পুনর্বহাল

চাকরি থেকে অপসারণের আদেশ বাতিল করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ...

এবার চ্যালেঞ্জিং চরিত্রে পারসা ইভানা

একটি মৃত, শূন্য হয়ে যাওয়া সম্পর্কে আটকে থাকার গল্পে...

মিরপুরে এবার ‘ভালো পিচের’ আশায় পাকিস্তান

গত বছর জুলাই মাসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে...