যুদ্ধ ‘পুরোপুরি’ শেষের প্রস্তাব এলে বিবেচনা করবে ইরান

Date:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান ‘যুদ্ধ পুরোপুরি শেষ’ হওয়ার প্রস্তাব এলে তা বিবেচনা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

লন্ডনভিত্তিক আরব দৈনিক আল-আরাবি আল-জাদিদকে দেওয়া আরাঘচির সাক্ষাৎকারের বরাতে আজ রোববার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

আরাঘচি বলেন, ‘চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতার চেষ্টা করছে প্রতিবেশী দেশগুলো। যুদ্ধ শেষ করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব বা ধারণা তুলে ধরছে।’

তবে এ বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না, তা জানাননি তিনি।

আরাঘচি দাবি করেন, প্রতিবেশী আরব দেশগুলোতে ইরান যেসব হামলা চালিয়েছে, সেগুলো কেবলমাত্র ওইসব দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হয়েছে।

সাক্ষাৎকারে এসব হামলার বিষয়ে তদন্ত করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যৌথ কমিটি গঠনের জন্য তেহরান প্রস্তুত বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে আজ রোববার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ নোয়েল ব্যারোর সঙ্গে ফোনালাপে চলামান সংঘাতকে আরও বিস্তৃত না করার আহ্বান জানিয়েছেন আরাঘচি।

তিনি বলেন, ‘এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে, যা উত্তেজনা বাড়াতে বা যুদ্ধকে আরও বিস্তৃত করতে পারে।’

এক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে বিভিন্ন দেশকে যুদ্ধ জাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন।

Popular

More like this
Related

ইরানের চরম সংকটকালে হুতিরা কোথায়

গত দুই বছর মধ্যপ্রাচ্যের সংকটে ইরানের নেতৃত্বাধীন ‘প্রতিরোধ অক্ষ’...

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ছাড়া বাকি সবার জন্য খোলা হরমুজ প্রণালি: ইরান

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ছাড়া বাকি সবার জন্য হরমুজ...

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।আজ...

পটুয়াখালীতে ডিজেল সংকটে আটকা কয়েকশ ট্রলার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর-মহিপুর দেশের অন্যতম বড় মৎস্য অবতরণ...