যুদ্ধের ছায়া এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে, জেদ্দায় এক লেগে লড়াই

Date:

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এবার পড়ল এশিয়ার ক্লাব ফুটবলেও। পরিস্থিতির কারণে স্থগিত হয়ে যাওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচগুলো নতুন সূচি ও ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

সংস্থাটি মঙ্গলবার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে পিছিয়ে যাওয়া শেষ ষোলোর চারটি ম্যাচ আর হোম-অ্যাওয়ে ভিত্তিতে হবে না। বরং এক লেগের ম্যাচ হিসেবে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে এসব লড়াই।

গত মাসে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ পুরো প্রতিযোগিতাকেই অনিশ্চয়তায় ফেলে দেয়। এর জেরে প্রতিযোগিতার পূর্বাঞ্চলের নকআউট ম্যাচগুলো স্বাভাবিকভাবে হলেও পশ্চিমাঞ্চলের চারটি হোম-অ্যাওয়ে ম্যাচ স্থগিত করতে বাধ্য হয় আয়োজকরা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ ও ১৪ এপ্রিল জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি এবং প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্পোর্টস সিটি স্টেডিয়ামে এক লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এই পরিবর্তনের ফলে স্বাগতিক সুবিধা পাচ্ছে সৌদি আরবের দুই ক্লাব আল-ইত্তেহাদ এবং বর্তমান চ্যাম্পিয়ন আল-আহলি।

অন্যদিকে, ইরানের ক্লাব ট্রাক্টর শেষ ষোলোতে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের শাবাব আল আহলির।

উল্লেখ্য, নতুন নামে পরিচিত এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ফাইনাল পর্ব এখনও নির্ধারিত সূচি অনুযায়ী ১৬ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জেদ্দাতেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Popular

More like this
Related

সৌদি আরবের পাইপলাইনে দিনে ৭০ লাখ ব্যারেল তেল পরিবহন

হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইন বর্তমানে পূর্ণ...

মধ্যপ্রাচ্যে ইউক্রেনের প্রতিরক্ষা চুক্তি, ইরানকে উন্নত ড্রোন দিচ্ছে রাশিয়া

মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও কাতারের সঙ্গে ইতোমধ্যে ১০ বছর...

একদুয়ারিয়ার গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকরা

নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া গ্রামে গত তিন বছরে অন্তত...

হাতে স্কুলব্যাগ, নিহত শিশুদের স্মরণে ইরানের ব্যতিক্রমী শ্রদ্ধা

মাঠে ফুটবল, কিন্তু হৃদয়ে গভীর শোক, এমন আবহেই ম্যাচ...